দ্বিতীয় অধ্যায় · তাকলীদ

তাকলীদ কেন ?

আমরা জানি যে, শারিয়াতের বিধি-বিধান দু’প্রকার –

১ –সু-স্পষ্ট বিধান

এমন কিছু বিধানকে বলে , যা আল্লাহ ও রাসুল সাঃ স্পষ্ট করে দিয়েছেন । এমন বিধানে কারো তাকলিদ করার প্রয়োজন হয় না । যেমনঃ নামাজ ,রুজা ,যাকাত ,হজ্ব ,ব্যভীচারের শাস্তি ইত্যাদি ।

২ – অস্পষ্ট বিধান

এমন কিছু বিধানকে বলে , যা কোরান-হাদিসে সু-স্পষ্ট করে উল্লেখ নেই । মুজতাহিদ ইমামগণ গবেষণা করে তা সংগ্রহ করে থাকেন । এমন বিধানে যে কোন ইমামের তাকলিদ করা বৈধ ।

অস্পষ্ট বিধান সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে –

১ – দলীল বাহ্যিক বিরোধপূর্ণ

কখনো কোন মাসালায় পারস্পরিক বিরোধপূর্ণ দলিল পাওয়া যায় । বাহ্যত উভয়টি বিশুদ্ধ মনে হয় । এ ক্ষেত্রে সাধারণ মানুষ কি করবে ? নিঃসন্দেহে কোন একজন ইমামের মতটা গ্রহণ করবে । যেহেতু , সাধারণ মানুষের বিরোধপূর্ণ বিষয়ে সমাধান করার সক্ষমতা নাই ।

২ – শব্দ একাধিক অর্থ সম্পন্ন

কোরানে বা হাদিসে এমন কিছু শব্দ পাওয়া যায় , যার একাধিক অর্থ গ্রহণের সম্ভাবনা রাখে । এ ক্ষেত্রে সাধারন মানুষ সঠিক অর্থ কোনটি , তা কিভাবে বুঝবে ? কস্মিনকালেও বুঝা সম্ভব না । ফলে, সাধারণ মানুষকে এই ক্ষেত্রে একজন ইমামের মতটা গ্রহণজ করতে হয় ।

৩ – নাসিখ মানসুখ

কোরানে নাসিখ মানসুখ আছে , এমনকি হাদিসেও অসংখ্য আছে । হাদিসে একবার দেখলেন ,রাসুল সাঃ এমনটা করেছেন । অন্যত্রে আবার পেলেন ,রাসুল সাঃ এমনটা করেন নাই । তাহলে কি করে সাধারণ মানুষ বুঝবে কোনটি আমলযোগ্য ? অবশ্যই , এ ক্ষেত্রে ইমামদের অনুসরণ করতে হবে ।

৪ – সিহহাতুল ইস্তেদলাল

কোন একটা হাদিস পেলেন , তবে এটা রাসুলের জন্য নির্ধারিত ছিল , নাকি সকলের জন্য  আমলযোগ্য ?  তা কি করে সাধারণ মানুষ বুঝবে ? অবশ্যই , এক্ষেত্রেও ইমামদের কথা শুনতে হবে।কারণ , ইমামগণ এসব বিষয়ে ইজতিহাদ করে সঠিক একটা মতে পৌঁছেছেন ।

এছাড়াও আরো বহুবিধ কারণ আছে , যার কারণে তাকলিদ করতে হয় ।এজন্য মহান আল্লাহ তালা পবিত্র কোরানে সূরায়ে নাহল এর ৪৩ নং আয়াতে আদেশ করেন –

‘তোমরা যদি না জানো ; তবে বিজ্ঞদের জিজ্ঞেস করো’