দ্বিতীয় অধ্যায় · তাকলীদ

আরব আলেমদের দৃষ্টিতে তাকলীদ কি ?

আলহামদুলিল্লাহ , আমাদের দেশে আরব আলেমদের যথেষ্ট অনুকরণ রয়েছে । আরব আলেমদের ফতোয়া ও মত নিঃসংকুচে গ্রহণ করে থাকেন । চলমান আলোচনায় জেনে নিব যে , আরবের প্রখ্যাত কয়েকজন শায়খের তাকলিদ নিয়ে অভিমত ।

সালাফী শায়খগণ সহ দুনিয়ার সকল আহলে সুন্নাহের অনুসারী শায়খদেরকে মন থেকে মোহাব্বাত করি। বিশেষ কোন কারণ ছাড়াই, তন্মধ্যে শায়খ উছাইমীন রাহিমাহুল্লাহ -কে মন থেকে একটু বেশী'ই ভালোবাসি। এজন্য উনার ফতোয়া গ্রন্থ, উসুলি গ্রন্থ সহ আকিদার বইগুলা খুব বেশী পাঠ করি। ইস্তেফাদা গ্রহণ করি।

সে'হিসেবে এই লেখায় আপনাদের সাথে শায়খ উছাইমীন রাহিমাহুল্লাহ এর মাজহাব, তাকলীদ ও নিজ দেশের মাজহাব মানার ব্যপারে ফতোয়া নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ !

শায়খ উছাইমীন রাহিমাহুল্লাহু তা'লা সাধারণ মানুষের জন্য তাকলীদ করার ব্যপারে বলেন  -

أن يكون المقلد عاميا لا يستطيع معرفة الحكم بنفسه، ففرضه التقليد، لقوله تعالي -  فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون

সরল অনুবাদ  -

যেসব সাধারণ মানুষ সরাসরি শরীয়তের বিধি-বিধান জানতে সক্ষম নন, তাদের জন্য তাকলীদ করা ফরয। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

" তোমরা যদি না জান তাহলে আহলে ইলমদের জিজ্ঞাসা কর।"

সূত্রঃ - আলউসুল মিন ইলমিল উসূল, পৃ. ৮৭

লক্ষ করুন,  আমাদের দেশের আলেমগণ যখন তাকলীদ করাকে আবশ্যক বলেন, তখন হয়তো অনেকেই চওড়া হয়ে যান। অথচ, আরবের প্রখ্যাত সালাফী শায়খ রাহঃ এর ফতোয়া দেখুন। তিনি শুধু তাললীদ করার কথা বলেন নাই  ; বরং ফরজ ফতোয়া দিয়েছেন।

এবার আসুন, শায়খ উছাইমীন রাহিমাহুল্লাহ নিজ দেশের প্রচলিত মাজহাব অনুসরণ এর ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন  -

لأن فرضك أنت هو التقليد، وأحق من تقلد علماؤك، ولو قلدت من كان خارج بلادك أدى ذلك إلى الفوضى في أمر ليس عليه دليل شرعي. فالعامي يجب عليه أن يقلد علماء بلده الذين يثق بهم.

সরল অনুবাদ -

নিশ্চয়ই আপনার কর্তব্য হলো  - তাকলীদ করা। আর আপনার তাকলীদের সবচে বড় হকদার হল নিজ (দেশের) আলিমগণ। যদি আপনি তা না করে বাইরের দেশের আলিমদের তাকলীদ করেন,  তবে তা লাগামহীনতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করবে। সুতরাং সাধারণ মানুষের কর্তব্য নিজ দেশের আলিমদের অনুসরণ করা।

সূত্রঃ - লিকাআতুল বাবিল মাফতুহ ১৯/৩২

আর কিছু বলবো ?

আসলে কিছুই বলার প্রয়োজন নাই। বুদ্ধিমান ও হক্বের অন্বেষণকারী যারা  ; তাদের জন্য ছোট্ট এই দুই ফতোয়াই যথেষ্ট । আর যারা বিশৃঙ্খলা কিংবা ফেতনা পছন্দ করেন,  তাদেরকে হাজার ফতোয়া বললেও লাভ হবে না ।

আসুন , এবার জেনে নেই তাকলিদ ও মাজহাব নিয়ে আরবের প্রখ্যাত সসালাফি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব নাজদী রাহিমাহুল্লাহ এর ফতোয়া কি –

ونحن أيضاً في الفروع، على مذهب الإمام أحمد بن حنبل، ولا ننكر على من قلد أحد الأئمة الأربعة، دون غيرهم، لعدم ضبط مذاهب الغير؛ الرافضة، والزيدية، والإمامية، ونحوهم؛ ولا نقرهم ظاهراً على شيء من مذاهبهم الفاسدة، بل نجبرهم على تقليد أحد الأئمة الأربعة .

অনুবাদ : আমরা ফিকহী বিষয়ে ইমাম আহমাদ বিন হাম্বাল রাহ.-এর মাযহাবের অনুসারী। যারা চার ইমামের কোনো একজনের তাকলীদ করে আমরা তাদের উপর কোনো আপত্তি করি না। কারণ (চার ইমামের মাযহাব সংকলিতরূপে বিদ্যমান। পক্ষান্তরে) অন্যদের মাযহাব সংকলিত আকারে বিদ্যমান নেই। তবে রাফেযী, যাইদিয়া, ইমামিয়্যাহ ইত্যাদি বাতিল মাযহাব-মতবাদের অনুসরণকে আমরা স্বীকৃতি দিই না। বরং তাদেরকে চার ইমামের কোনো একজনের তাকলীদ করতে বাধ্য করি।

সূত্র -আদ দুরারুস সানিয়্যা ১/২৭৭

শুধু কি তাই ? একদা উনাকে মিথ্যা প্রচার করা হয় যে , মাজহাব ও তাকলি বিরোধী । শায়খ রাহিমাহুল্লাহ এর জবাবে বলেন -

قوله : إني مبطل كتب المذاهب الأربعة، وإني أقول إن الناس من ستمائة سنة ليسوا على شيء وإني أدعي الاجتهاد، وإني خارج عن التقليد... هذا بهتان عظيم .

অনুবাদ : যারা আমার নামে প্রচার করছে যে, আমি চার মাযহাবের কিতাবগুলোকে বাতিল বলি, আমি নাকি বলি মানুষ ছয়শ বছর ধরে ভুলের উপর আছে, আমি ইজতিহাদের দাবি করেছি এবং তাকলীদকে বর্জন করেছি, (তাদের এই অপপ্রচারের জবাবে শুধু এটাই বলব,) এটা আমার উপর মিথ্যা অপবাদ।

 সূত্র -আর রাসায়েলুস শাখসিয়্যাহ, পৃ. ৪

লেখা দীর্ঘ হয়ে যাচ্ছে , নতুবা এক এক করে সালাফী প্রখ্যাত সকল শায়খের ফতোয়া এখানে তুলে ধরতাম ।তবে মনে করি , বুদ্ধিমান ও হক্ব অন্বেষণকারী যে কারো জন্য উপরোক্ত দুই শায়খের ফতোয়াই যথেষ্ট ইনশা আল্লাহ ।

জাযাকুমুল্লাহ !