দ্বিতীয় অধ্যায় · তাকলীদ

তাবেয়ী ও ইমামদের যুগে কি তাকলিদ ছিল ?

প্রিয় পাঠক ,

আল্লাহ আপনাদের উপর রহম করুক ! তাবেয়ি যুগের তাকলিদ এর প্রামাণিকা নিয়ে আর কি লিখব, যেখানে সাহাবা যুগে তাকলিদ নিয়ে হাজার হাজার প্রমাণ রয়েছে , সেখানে তাবেয়ি যুগে তো আরো বেশি থাকার কথা । যাইহোক , আমি এখানে পূর্বর্তীদের থেকে তাকিলিদ এর ব্যাপারে কিছু বক্তব্য তুলে ধরছি , যাতে সম্মানিত পাঠকের এ কথা বিশ্বাস হয়  - পুর্ববর্তিদের যুগেও তাকলিদ ছিলো ।

১ – প্রসিদ্ধ তাবেয়ী ইমাম শা’বি রাহিমাহুল্লাহ বলেন ,

“ বিচারের ক্ষেত্রে যে ব্যক্তি নির্ভরযোগ্য বিচার পেয়ে আনন্দিত হতে চায় , সে যেন উমার রাঃ এর কথাকে গ্রহণ করে “ ।

২ – প্রসিদ্ধ তাবেইয়ী হযরত আতা রাঃকে এক ব্যক্তি প্রশ্ন করলো  - জানাযার নামাজে সূরায়ে ফাতেহা পড়ার হুকুম কী  ? তিনি বললেন –

“ আমি কখনো এমনটা শুনুনি , এমনকি জানিও না যে , সূরায়ে ফাতেহাহ পড়তে হয় । তখন লোকটি বলল, ইমাম হাসান বসরী রাঃ এর মত হলো যে, কানাযার নামাজে সূরায়ে ফাতেহাহ পড়তে হবে । তখন তিনি বললেন , তার কথার উপরই আমল করো । হাসান বসরী তো একজন বড় ইমাম । সুতরাং , তার তাকলিদ করা উচিত” ।

সূত্র – তাহজিবুল কামাল , ৬/১১০

৩ – একদা ইমাম মালিক রাঃ একটা চিঠি লেখেন ইমাম লাইছ রাঃ এর প্রতি । চিঠিতে তিনি বিবিধ প্রশংসা করে বলেন –

“ আপনার মর্যাদা এবং সম্মান তো মানুষের মাঝে প্রসিদ্ধ । তারা তো আপনার ফতোয়ার মুখপেক্ষি এবং আপনার প্রদত্ত ফতোয়ার উপরই তারা ভরসা করবে” ।

সূত্র – তারতিবুল মাদারিক , ১/১০

সম্মানিত পাঠক ,

বলতে গেলে অনেক বলা যাবে , অনেক প্রমাণাদি পেশ করা যাবে । তবে , সত্ত্বাণ্বেষীদের জন্য বিশুদ্ধের এই অল্প লেখাই যথেষ্ট হবে , ইনশা আল্লাহ !

আলহামদুলিল্লাহ !