লেখক ও বইয়ের পরিচিতি

লেখক পরিচিতি

আব্দুল কারীম আল-মাদানী   - সিলেট জেলার কানাইঘাট উপজেলাস্থ রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্তি করে বিশ্বনাথ উপজেলার ‘জামেয়া আরাবীয়া মোহাম্মাদীয়া মাদ্রাসায়’ তাহফিজুল কোর'আন শেষ করেন। অতঃপর, কওমী মাদ্রাসার কিতাব বিভাগে পাঠদানের পাশাপাশি রাজাগঞ্জ ইউনিয়নের সুনামধন্য প্রতিষ্ঠান  - ‘জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া তালবাড়ি আলিম মাদ্রাসা’ থেকে দাখিল ও আলিম পরিক্ষা শেষ করেন।

২০১৪ সালের শেষ দিকে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আন্তর্জাতিক ইসলামি বিদ্যাপিঠ 'মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় ' সৌদি আরবে স্কলারশিপের জন্য আবেদন করেন। একই বছরের শেষ দিকে ফুল স্কলারশিপ পেয়ে মদীনা বিশ্ববিদ্যালয় গমন করেন। প্রথমে 'মদীনা বিশ্ববিদ্যালয়' আরবী ভাষা শিক্ষা বিভাগে কোর্স সমাপ্ত করেন। তারপর,  ‘ইসলামিক আইন ও বিচার বিভাগে’ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন ।

বারাকাল্লাহু ফীকুম

লেখা সম্পর্কে

সত্যি বলতে, এটা মৌলিক গুণে কোন নির্দিষ্ট বই না বরং বিভিন্ন বিষয়ে সোস্যাল মিডিয়ায় জমাকৃত লেখা সংকলন। বিভিন্ন সময়ে মাযহাব বিষয়ক ও নানান প্রশ্নের উত্তর নিয়ে সোস্যাল মিডিয়ায় লেখালেখি করেছি। এতে কিছু দ্বীনি ভাই বই প্রকাশের সু-পরামর্শ দেন । তবে , বিবিধ দিক বিবেচনায় গুগল এপ্স তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করি । যদি মহান আল্লাহ তা’লা কবুল করেন !

এপসে মোট পাঁচটা অধ্যায় রয়েছে  -

১. ভূমিকা -

এই অধ্যায়টি লেখক পরিচিতি, বই পরিচিতি, লেখক ও পাঠক অভিমত নিয়ে সাজানো হয়েছে।

২. মাযহাব -

এই অধ্যায়ে মাযহাবের মৌলিক কনসেপ্ট ও প্রশ্নের উত্তর নিয়ে মোট দশটা লেখা আছে। এতে মৌলিক মাযহাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি,  মাযহাব কেন্দ্রীক কিছু অমূলক প্রশ্নের যথোচিত উত্তর দেওয়া্র চেষ্টা করা হয়েছে।

৩. তাকলিদ

এই অধ্যায়ে তাকলিদ বিষয় বিস্তারিত আলোচনা রয়েছে। তাকলিদের হুকুম, গুরুত্ব কিংবা বিভিন্ন যুগে তাকলিদের বিবরণ নিয়ে মোট দশটা বিষয়ে আলোচনা রয়েছে । 

৪. হানাফী মাযহাব

এই অধ্যায়ে হানাফী মাযহাবের যাত্রা ও আনুষাঙ্গিক সকল বিষয়ে মোট দশটা লেখা রয়েছে। মাযহাবের বৈশিষ্ট্য, মূলনীতি সহ আরো বেশ কিছু বিষয় সংযুক্তি রয়েছে।

৫. বিবিধ

শেষ অধ্যায়ে বিভিন্ন বিষয়ে দশটা আর্টিকেল রয়েছে। সোস্যাল মিডিয়ায় আমাদের শিক্ষা কেমন হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত ইত্যাদি বিষয়ে সম্যক আলোচনা ও পরামর্শ রয়েছে।

আমি শুরুতেই বলেছি, এটাকে মৌলিক কোন বই না বলে বিভিন্ন লেখা সংকলন বলা যায়। কয়েকজন দ্বীনি ভাইয়ের আবদারে এপ্স তৈরী করা। ফলে, এপ্সটিতে সকল ধরণের বৈশিষ্ট্য কিংবা মূলনীতি রক্ষা করা সম্ভব হয়নি।

সাধারণ পাঠকের জন্য অতি সাধারণ একটা এপ্স। এই ক্ষুদ্র খেদমত থেকেও কেউ উপকৃত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ খুশী হবেন।

জাযাকাল্লাহ খাইরান !

অভিমত