দ্বিতীয় অধ্যায় · তাকলীদ

তাকলীদ ছাড়া কি কেউ আছেন ?

তাকলিদ ছাড়া কি কেউ আছেন ? এক কথায়  - না , আমাদের সময়ের কেউই তাকলিদ ছাড়া নয় । যেখান পূর্বে আমরা আলোচনা করে এসেছি যে , সাহাবা ,তাবেয়ী ও পুর্বসূরীরা তাকলিদ করেছেন । সেখানে আমরা পরবর্তীরা কি করে তাকলিদ ছাড়া চলতে পারি ?

আমাদের অনক প্রিয় ভাই দাবী করেন , আমরা তাকলিদ করি না । দলিল ছাড়া কোন কথা বিশ্বাস করি না । খুব ভালো কথা । কিন্তু বাস্তব্তা তাই কি ?

আসুন , একটু পর্যালোচনা করে নেই যে , আমাদের যেসব ভাইয়েরা তাকলিদ করেন না বলে দাবী করেন , তারা কখন এবং কোথায় ও কিভাবে তাকলিদ করেন !

ধরুন ,আমরা মাসলা-মাসাইল জানার জন্য একটা ফিকহি কিতাব বের করলাম -

কোর'আন-হাদিসের গবেষণার আলোকে মুফতা বিহী ( যে কথায় ফতোয়া রয়েছে ) একটা মাসালা গ্রহণ করলাম । বাস, আমরা হয়ে গেলাম অন্ধ মুকাল্লীদ!

উনারা হাদিস জানার জন্য একটা এপ্স বা বাংলা বই বের করলেন  -

এপ্সের কোনায়-কানায় বা বইয়ের টিকায় লেখা " সহীহ  " দেখেই হাদিস গ্রহণ করলেন। বাস, উনারা হয়ে গেলেন গাইরে মুকাল্লীদ।

এই হিসাবটা আমি বুঝলাম না। উনারা হাদিস সহীহ হওয়ার যে স্বীকৃত পাঁচটা শর্ত আছে, এর ধারে কাছে না গিয়েও জাস্ট কোনায়-কানায় লিখা " সহীহ " দেখেই আমল শুরু করলেন। এটা কি অন্ধ তাকলীদ হয় না ?

ধরুন, হাদীস সহিহ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে :

১. সনদ মুত্তাসিল হওয়া।

২. রাবি আদিল হওয়া।

৩. রাবি দ্বাবিত হওয়া।

 ৪. শায না হওয়া।

 ৫. মু‘আল্লাল না হওয়া।

উপরোক্ত পাঁচটি বিষয়ে নূন্যতম একটা বিষয়েও জাররা পরিমাণ ধারণা না রেখে বা যাচাই-বাছাই না করেই যেভাবেই হোক একজন মুহাদ্দীস সহীহ বলেছেন, বাস উনার কথার উপর বিশ্বাস করে আমল শুরু করলেন।

এতে করে উনারা গাইরে মোকাল্লিদ হোন কি করে ?

প্রিয় পাঠক,

আপনাদের কি মনে হয় ?  যারা বলে বেড়ান, আমরা তাকলীদ করি না৷ উনারা কি সবাই  -

১ - হাদিসের ইত্তেসাল নিয়ে সব জানেন ?

২ - বর্ণনাকারীর আদালত নিয়ে বিস্তারিত জানেন ?

৩ - বর্ণনাকারীর স্মরণ-শক্তির নিয়ে জ্ঞাত আছেন ?

৪ - হাদিসের সুজ্জত নিয়ে আলোকপাত রাখেন ?

৫ - হাদিসের তা'লীলাত নিয়ে জ্ঞান রাখেন ?

ভাইরে, আমার তো বিশ্বাস । উনাদের শিংহভাগই এসব ইস্তেলাহ বা টারম নিয়েই কোন ধারণা রাখেন না। অথচ, দিন শেষে আমার কিছু ভাই দাবী করবেন, আমরা কারো অন্ধ তাকলীদ করি না। আমরা যাচাই-বাছাই করে আমল করি!

বাহ ! কি সুন্দর না ?

সুতরাং , নির্ধিদ্বায় বলা যায় যে , আমরা প্রত্যেকেই কোন না কোন ভাবে তাকলিদ করি । কেউ হয়ত মুখে স্বীকার করি , আর কেউ হয়তো স্বীকার করি না । এই জাস্ট পার্থক্য !

তাকলিদের উদাহরণ নিয়ে আরেকটি লেখা কষ্ট করে পড়ে নিন –

কোর'আনে কারিম এর পরে সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে দু'টি  -

১. বুখারী শরীফ

২. মুসলিম  শরীফ

বুখারী ও মুসলিম শরিফের হাদিসের ব্যাপারে কারো কোন সন্দেহ নাই। মুকাল্লীদ, গাইরে-মোকাল্লিদ সবাই ঐক্যবদ্ধ মেনে নেই যে, এই দুই গ্রন্থের সকল হাদিস বিশুদ্ধ বা সহীহ !

আচ্ছা, বুখারী ও মুসলিম শরীফের হাদিসগুলা কি মর্মে সহীহ বা কি কি কারণ পাওয়া যাওয়ার কারণে সহীহ হয়েছে,  তা আমরা সাধারণ মুসলিম কতজনে জানি ?

হয়তো বলবেন, মুষ্টিমেয় মাত্র ক'জন জানেন, বাকি অধিকংশই না -জানা পাবলিক ! 

তাহলে , এই যে বুখারী ও মুসলিমের হাদিসগুলা সহীহ হওয়ার কোন কারণ বা বাস্তবতা না জেনেই কেবল বুখারী ও মুসলিম হওয়ার কারণেই একচেটিয়া চোখ বন্ধ করে মেনে নেই ____ বুখারী ও মুসলিমের হাদিস সহীহ।

এটা কি অন্ধ তাকলীদ হয় না ?

সম্মানিত পাঠক,  কোন কিছু না বুঝে গ্রহণ করাকে যদি অন্ধ তাকলীদ বলে,  তাহলে সহীহ হওয়ার কারণ জানা ছাড়াই বুখারী ও মুসলিমের হাদিসগুলা অকাট্যভাবে অনুসরণ করা কি অন্ধ তাকলীদ নয় ?

আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক !

আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদ !