সাহাবা যুগে কি তাকলীদ ছিল ?
আল্লাহু আকবার ! তাকলিদ তো শারিয়তের একটা শাস্বত বিষয় , যা সাহাবা যুগ থেকেই পরম্পরা চলে আসছে । আমাদের কিছু ভাই কেন বা কিভাবে যে তাকলিদ বিরোধিতা করেন , তা আমার বোধগম্য নয় । আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক !
প্রিয় পাঠক ,
এই লেখায় আপনাদের সামনে উপস্থাপন করব সাহাবা যুগের তাকলিদ নিয়ে । আর সাহাবা যুগের ভুরি ভুরি তাকলিদের দৃষ্টান্ত রয়েছে , হাজার হাজার প্রমাণ থেকে মাত্র একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করবো । বিচক্ষণ ও চিন্তাশীলদের জন্য একটা প্রমাণই যথেষ্ট , ইনশা আল্লাহ !
এর পূর্বে , একটা বিষয় পরিস্কার করে নেই যে , আমাদের ভাইদের দাবী - তাকলিদ মানে অন্ধ বিশ্বাস আই মিন দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম । তাহলে দেখে নেই , সাহাবা কি দলিল ছাড়া কোন কথা বা ফতোয়া মেনে নিয়েছেন কি না !
সহীহ বুখারী শরীফে হযরত আসওয়াদ বিন ইয়াজিদ রাঃ থেকে বর্ণিত রয়েছে যে ,
“আমাদের নিকট হুযরত মু’আজ বিন জাবাল রাঃকে শিক্ষক এবং আমির হিসেবে রাসুল সাঃ পাঠালেন । আমরা তখন তাকে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম , যে তার এক মেয়ে ও এক বোন রেখে ইন্তেকাল করেছে ( তাদের সম্পত্তি বন্টন নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ) । তখন তিনি বোনকে অর্ধেক এবং মেয়েকে অর্ধেক দেওয়ার ফতোয়া দিলেন ।
সূত্র – বুখারী ,৬৭৩৪
প্রিয় পাঠক ,
এখানে কয়েকটা বিষয় লক্ষ্যণীয় –
১ – মুয়াজ বিন জাবাল রাঃ দলিল উল্লেখ করা ছাড়াই ফতোয়া দিলেন ।
২ – প্রশ্নকারীরা দলিল জানা ছাড়াই মেনে নিলেন ।
দলিল ছাড়া কোন ফতোয়া গ্রহণের নাম অন্ধ তাকলিদ হলে আর এই তাকলিদ হারাম হয়ে থাকলে , তাহলে এই হারাম কাজ সাহাবায়ে কেরাম কিভাবে করতে পারলেন ?
আল-ইয়াজুবিল্লাহ ! আমরা বিশ্বাস করি যে , সাহাবা থেকে কোন হারাম কাজ সংগঠিত হতে পারে না ইনশা আল্লাহ । সাহাবায়ে কেরাম অবশ্যই রাসুল থেকে জিজ্ঞেস করে নিতেন । সাগীর সাহাবা বড় সাহাবী থেকে জেনে নিতেন । আর এভাবেই তাকলিদ এর চর্চা যুগ যুগ ধরে চলে আসছে । কিন্তু, আফসোসের ব্যাপার হলো – অধুনা সময়ে এসে কেউ কেউ বলেন , দলিল ছাড়া কারো কথা গ্রহণের নাম অন্ধ তাকলিদ আর এই তাকলিদ নাকি হারাম । আল্লাহ সবাইকে এমন বাড়াবাড়ি বলা থেকে হেফাজত করুক ।
আর সাহাবা যুগ থেকে যে তাকলিদ চলে আসছে , এটা স্বীকার করে আরবের প্রখ্যাত সালাফী আলেম শায়খ মোহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন রাহঃ বলেন –
“ এতে কোন সন্দেহ নাই যে, সাহাবা যুগ থেকে নিয়ে আমাদের এ যুগ পর্যন্ত এমন কিছু মানুষ আছেন, যারা অজ্ঞতা কিংবা অপরিপক্ক জ্ঞানের কারণে নিজে নিজে শারীয়তের মাসলা-মাসাইল উদঘাটন করতে পারেন না। এজন্য তারা আহলে ইলম বা শারীয়তের পান্ডিত ব্যক্তির জিজ্ঞেস করবে। আলিম-উলামা যা বলবে, তা গ্রহণ করবে। আর তাদের কথা গ্রহণ করার নামই হচ্ছে - তাকলীদ “
শায়খ রাহিমাহুল্লাহ এর পরের পৃষ্ঠায় একেবারে শেষ প্রান্তে এসে বলেন –
“ বাস্তবতা হচ্ছে, তাকলীদ সাহাবী যুগ থেকেই বিদ্যমান। তারপর, কোর’আনের একটা আয়াত বর্ণনা করেন “
সূত্র – মাজমু’উ ফাতাওয়া , ৪০৪ পৃষ্টা
সুবহানাল্লাহ !
এবার চিন্তা করুন, আমাদের কিছু ভাইদের কথা। যারা তালীদের নাম শুনলে কি পরিমাণ ঘৃণার-স্তুপে ভরে দেন। অথচ, আরব-আজমে স্বীকৃত ও সর্বজনবিদিত সালাফী শায়খ তাকলীদ নিয়ে কি বলতেছেন ? আর আমাদের দ্বীনি ভাইয়েরা তাকলীদ নিয়ে কি ঘৃণা পোষণ করেন ?
যাইহোক, শায়খ রাহঃ এর ফতোয়া থেকে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হলাম -
১. তাকলীদ সাহাবা যুগেও ছিলো। অতএব, যারা তাকলীদের বিরোধীতা করেন ; প্রকৃতপক্ষে তারা সাহাবীদের কার্যকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ !
২. তাকলীদ জাইয ও শারীয়াহ সম্মত। যারা তাকলীদ হারাম মনে করেন, তারা মূলত শারীয়ার একটা অকাট্য হুকুমকে অমান্য করেন। আস্তাগফিরুল্লাহ !
৩. যারা শারীয়ার মাসালা-মাসাইল নিজে নিজে উদঘাটন করতে অক্ষম ; তারা অবশ্যই তাকলীদ করবেন। নতুবা, কোর’আনের একাধীক আয়াত অস্বীকার করা হবে।
বারাকাল্লাহ !