তাকলীদ এর হুকুম কি ?
আমরা জানি যে, শারীয়াতে মুকাল্লাফ ( যার উপর হুকুম আরোপিত) এর অবস্থা দু'ধরণের -
১. মুজতাহিদ - যিনি নিজে নিজে গবেষণা করে কোর'আন-হাদিস থেকে মাস'আলা বের করবেন৷
২. মুকাল্লীদ - যিনি মুজতাহীদ কোন ইমাম / আলিমের অনুসরণ করবেন।
উম্মাহের কাছে এই দু'টা রাস্তাই আছে৷ আপনি হয়তো মুজতাহীদ ; নয়তো মুকাল্লীদ। তৃতীয় তথা বিকল্প কোন প্রকার এর অবকাশ নাই।
যাইহোক, মুকাল্লীদ এর হুকুম নিয়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন -
من كان مقلدا لزم حكم التقليد ،فلم يرجح ولم يزيف ولم يصيب ولم يخطئ
অর্থাৎ, যিনি মুকাল্লীদ ; উনার উপর তাকলীদ হুকুম সাব্যস্ত হয়ে যাবে। তিনি কখনো মতানৈক্য বিষয়ে তারজীহ তথা প্রধান্য দিতে পারবেন না । তিনি কোন মতকে জাল বা ভুল হিসেবে অবিহিত করতে পারবেন না। তিনি কোন মতকে শুদ্ধ বা অশুদ্ধ হিসেবে অভিহিত করতে পারবেন না৷
সুত্র - মাজমু'আল ফতোয়া, ইবনে তাইমিয়া ৩৫/২৩৩
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাঃ এর অনবদ্য ফতোয়া থেকে আমরা বুঝতে পারলাম যে, একজন মুকাল্লীদ কখনো -
১ - মতানৈক্য বিষয়ে ব্যক্তিগত মত প্রাধান্য দিতে পারবেন না
২ - কোন মতকে জাল বলার অধীকার রাখেন না
৩ - কোন মতকে একক শুদ্ধ বলার অধীকার রাখেন না
৪ - কোন মতকে ভুল বলার অধীকার রাখেন না
দ্বিতীয় ফতোয়া -
আমাদের দেশে কিছু সংখ্যক দ্বীনি ভাইয়ের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে যে, তারা মাজহাব মানেন ; তবে কখনো হানাফী আবার কখনো শাফেয়ী কিংবা হাম্বলী। অর্থাৎ, যখন তাদের যেটা সুবিধা ; সেটাই মানেন। উলামায়ে কেরাম এটার বিরোধীতা করলে তারা কতইনা সুন্দর করে বলে _
" চারটা মাজহাবই তো সহীহ। তাহলে যে কোন একটা মানলেই তো চলে "
বস্তুতঃ, এই কথার মধ্য দিয়ে যে, নিজের নাফসের খাহেশাত পূর্ণ হচ্ছে, এটা তারা বুঝেও না বুঝার ভান ধরেন। অথচ, নাফসের খাহেশাতে চলা স্পষ্টতঃ হারাম।
চলুন, আমরা এই ব্যাপারে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাঃ - এর ফতোয়া জেনে নেই –
فيكونون في وقت يقلدون من يفسده وفي وقت يقلدون من يصححه بحسب الغرض والهوى ومثل هذا لايجوز باتفاق الائمة ونظير هذا ان يعتقد الرجل ثبوت شفعة الجوار اذا كان طالبا لها ويعتقد عدم الثبوت اذا كان مشتريا فان هذا لايجوز بالاجماع...لان ذالك يفتح باب التلاعب بالدين وفتح للذريعة الى ان يكون التحليل والتحريم بحسب الاهواء.
অনুবাদ –
স্বার্থ ও প্রবৃত্তির অনুকূলে হলে তারা সেই ইমামের অনুসরণ করে যিনি তাদের স্বার্থ অনুযায়ী বিষয়টি নাজায়িয বলে ফাতাওয়া দেন। আবার স্বার্থের বিপরীত হলে সেই একই ব্যক্তিবর্গ এমন ইমামের অনুসরণ করেন যিনি বিষয়টি জায়িয বলে ফাতাওয়া দেন। প্রবৃত্তির এমন লাগামহীন গোলামী সকল ইমামের মতেই নাজায়িয ও অবৈধ। এ জাতীয় বিষয়ের একটি উদাহরণ হল, নিজে প্রতিবেশী ও দাবীদার হলে প্রতিবেশী হওয়ার ভিত্তিতে ‘ক্রয়ে অগ্রগন্যতার হক’ বৈধ বলা আর নিজে ক্রেতা হলে প্রতিবেশীর জন্য তা অবৈধ বলা। এভাবে খুঁজে খুঁজে প্রতিটি বিষয়ে স্বার্থের অনুকূল মাযহাব অনুসরণ করা এবং সে অনুযায়ী আমল করা ইজমা তথা সকলের ঐক্যমতে বৈধ নয়। কারণ এটা দ্বীন নিয়ে খেলতামাশার পথ উন্মুক্ত করে দেয় এবং নিজ খেয়ালখুশি অনুযায়ী হারাম-হালাল নির্দিষ্ট করণের পথ খুলে দেয়। (ফাতাওয়া ইবনে তাইমিয়্যা ৩২/১০০-১০১)
উল্লেখ্যঃ- এখানে আর উল্লেখ্য করে কিছু বলার নাই। বিজ্ঞ ও সু-বিবেচক পাঠক সহজ পাঠ্য ফতোয়া পড়েই বুঝতে পারবেন যে, এক সাথে একাধীক মাজহাবের সুবিধানুযায়ি মত অনুসরণ করা ইসলামে জাইজ নয়।
হাইয়াকুমুল্লাহ !