তাকলিদ ও ইত্তেবা কি ভিন্ন ?
আমরা এতক্ষণে জানলাম যে , তাকলিদ কি ? কেন ? এর হুকুম কি ? আরব আলেমদের ফতোইয়া কি ? ইত্যাদি জানার পর , এখন প্রয়োজন তাকলিদ ও ইত্তেবা নিয়ে বিষয়টি স্পষ্ট হওয়া । কেননা , এই বিষয়ে আমাদের দেশে অনেকেই প্রচার করেন যে , তাকলিদ ও ইত্তেবা ভিন্ন বিষয় এবং তাকলিদ হারাম আর ইত্তেবা হালাল ।
প্রিয় পাঠক ,
আসলে তাকলিদ ও ইত্তেবা একই বিষয় । উভয়টি শাব্দিক দিক থেকে যেমন সমার্থক , তেমনি পরিভাষায় সমান উদ্দেশ্য বহন করে থাকে । উল্লেখ্যঃ কেউ কেউ তাকলিদকে অন্ধ বিশ্বাস আর ইত্তেবাকে দলিল সহ বিশ্বাস করাকে বুঝিয়েছেন । বস্তুত , এমন সংজ্ঞা কোরান-হাদিসের কোথাও না থাকায় আমরা এমকন কঠিন কিছু বা কারো ব্যক্তিগত চিন্তাকে অকাট্যভাবে গ্রহণ করতে পারছি না ।
উভয়টির শাব্দিক অর্থ লক্ষ্যণীয় , যেহেতু উভয়টির নির্ধারিত কোন পরিচয় শারিয়া কর্তৃক প্রণীত না । যাইহোক , তাকলিদ ও ইত্তেবা এর অর্থ হচ্ছে , অনুসরণ কিংবা অনুকরণ করা।
কাজি মোহাম্মাদ আলা থানভী রাহিমাহুল্লাহ বলেন ,
তাকলীদ হচ্ছে – অন্যের কথা ও কাজে ইত্তেবা করা । সূত্র –কাশশাফু ইস্তিলাহিল ফুনুন ,১১৭৮
প্রিয় পাঠক , দেখুন – তাকলিদের সংজ্ঞাতেই কিন্তু ইত্তেবা শব্দ ব্যবহার হয়েছে । সুতরাং , এ কথা প্রমাণ করে যে , মূলত তাকলিদ আর ইত্তেবা একই বা অভিন্ন বিষয় । তবে কেউ যদি দাবি করেন যে , তাকলিদ মানে অন্ধ বিশ্বাস আর ইত্তেবা মানে চাক্ষুষ বিশ্বাস , তাহলে বলব - আপনার বক্তব্যের স্ব-পক্ষে কোরান অথবা হাদিস থেকে প্রমাণ নিয়ে আসুন ! বস্তুত , কোরান-হাদিস এমন কিছুর সংজ্ঞায়ন করেনি ।
মৌখিক বলা বৈ কাজের ক্ষেত্রে যে তাকলিদ আর ইত্তেবা একই বা অভিন্ন বিষয় , তা নিচের ক্ষুদ্র বিতর্কটি পড়লেই বুজগতে পারবেন ,আশা করি ।
একদা ক্যান্টিনে আমার এক আসামী বাঙ্গালী সহপাঠী ও আমি এক সাথে খাবার খাইতেছিলাম । প্রসঙ্গক্রমে, জিজ্ঞেস করলাম -
তুমি কি মোকাল্লীদ ?
সে বললো -
নাহ !
আমি বললাম -
তাইলে কি ?
সে বললো -
আমি ইত্তেবা করি, কারো তাকলিদ করি না।
আমি বললাম -
ইত্তেবা আর তাকলিদে আবার পার্থক্য কি ?
সে বললো -
তাকলিদ মানে, দলিল ছাড়া কাউকে অনুসরণ করা আর ইত্তেবা মানে, দলিল সহ কাউকে অনুসরণ করা।
আমি বললাম -
গোড ! এতক্ষণে পাক্কা বুঝলাম। আচ্ছা, তাহলে তুমি তাকলিদ করো না বুঝলাম, তবে কি কারো ইত্তেবা করো ?
সে বললো -
অবশ্যই, সকল সালাফদের ইত্তেবা করি ।
আমি বললাম -
তাহলে তুমি কি সকল সালাফদের দলিল সহ ইত্তেবা বা অনুসরণ করো ?
সে বললো -
হ্যাঁ, Why not ( কেন নয়? ) ?
আমি বললাম -
মাশা আল্লাহ ! আচ্ছা তাহলে , এই মুহুর্তে কি তোমার সালাফদের সকল দলীল জানা আছে ? বা মুখস্থ আছে ?
সে বললো -
এ আবার কি? মুখস্থ থাকতে হবে কেন ? আর সকল মাসালার দলিল জানা থাকা কি সম্ভব ?
আমি বললাম -
কেন ? তুমি না বলছ, সালাফদের ইত্তেবা করো ? আর ইত্তেবা মানে তো তুমি বললা - দলীল সহ অনুসরণ করা ? দলিল জানা না থেকেও ইত্তেবা আবার হয় কিভাবে ?
সে বললো -
আরে ভাই, দলিল জানা না থাকলেও বিশ্বাস আছে যে, সালাফদের কথায় দলিল আছে। তাই ইত্তেবা করি।
আমি বললাম -
আহারে ভাই, যারা তাকলীদ করেন। তারাও বিশ্বাস রাখেন যে, যাদেরকে তাকলীদ করতাছেন ; তাদের কাছে অবশ্যই দলীল আছে। তাহলে ইত্তেবা আর তাকলিদে পার্থক্য রইলো কোথায় ?
সে বললো -
আহারে ভাই, এসব বাদ দেন তো ! এসব আলোচনা বাদ দিয়ে এখন বলেন, বিয়ে করবেন কবে ?
আমি বললাম -
বিয়ে তো করবো ঠিক। তবে আপনাকে বলবো না!
সে বললো -
কেন ?
আমি বললাম -
বিয়ে যে করবো, এর কোন দলিল( ডকুমেন্ট ) এখন আমার কাছে নাই। আর দলিল ছাড়া বিয়ের কথা আপনাকে বলেও লাভ নাই। বললেও তো আর আপনি বিশ্বাস করবেন না। কারণ, আপনি তো আবার দলিল ছাড়া কারো কথা গ্রহণ করেন না।
পাশের টেবিল থেকে এসব ঝগড়াঝাটি শুনতেছিলো আমাদের খাটি দেশি এক বাঙ্গালী দুষ্ট বন্ধু। সে গলা চেচিয়ে বলে উঠলো -
ধুরহ ! " যেই লাউ ; সেই কদু " __ এ নিয়ে আর কতো বিতর্ক করবা ? লাউ হোক আর কদু হোক, খাইতে তো আর এক ! খাওয়ার সময় তো কেউ ভিন্ন করতে পারে না! তাহলে " ঘাড়ের নাম গর্দনা আর গর্দনার নাম ঘাড় । এসব নিয়ে আর কতো ঝগড়াঝাটি করবা ?
হাইয়াকুমুল্লাহ !