চতুর্থ অধ্যায় · বিবিধ

রাসুল ও সাহাবাদের মাজহাব কি ছিলো ?

সুবহানাল্লাহ ! মাজহাব বিদ্বেষ মানুষকে কতটুকু নিচে নামাতে পারে , এরকম দু একটা প্রশ্নে আমরা বুঝে যাই । আমাদের এমন অনেক ভাই আছেন , যারা কখনো প্রশ্ন করেন-  মাজহাব মানব; তবে রাসুল কার মাজহাব মানতেন ? সাহাবারা কার মাজহাব মানতেন ?

অথচ , একজন মুসলিম মাত্রই জানা থাকার কথা ছিলো যে , রাসুলের মাজহাব তো ওহি ছিলো । তিনি ওহির বাহিরে তো কিছুই বলতেন না , যা কোরানই স্বাক্ষ্য দেয় । আর সাহাবাদের মাজহাব ? এ তো আরেক বিভ্রান্তিকর প্রশ্ন ! তারা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। যেখানে দরকার হয়েছে, তা রাসুলকে সরাসরি জিজ্ঞেস করে জেনেছেন । আর রাসুলের অবর্তমানে সিগার সাহাবীগণ কিবার সাহাবী থেকে জিজ্ঞেস করে জেনে নিয়েছেন । কখনো কিবার সাহাবিগণ নিজে নিজেই ইজতিহাদ করেছেন । এসবের উদাহরণ তো বুখারিতেও রয়েছে । তবুও আমাদের ভাইয়েরা এমন প্রশ্ন কেন করেন , তা আমার বোধগম্য নয় ।

যাহোক , এমন কিছু বিষয়ে একটা বিতর্কের সারাংশ নিচে তুলে ধরলাম , যা আপনাদেরকে মূল আলোচ্য বিষয় বুঝতে আরেকটু সহায়তা করবে , ইনশাআল্লাহ।

বিতর্কের এক পর্যায়ে তিনি বললেন -

রাসূলের মাজহাব কি ছিল?

আমি বললাম -

রাসূলের মাজহাব ওহী ছিল।

তিনি আবার বললেন -

তাহলে সাহাবাদের মাজহাব কি ছিল?

আমি বললাম -

সাহাবাদের মাজহাব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।

তিনি এবার বললেন -

তাহলে আমাদের মাজহাব ভিন্ন কেন ?

আমি বললাম -

কারণ, আমাদের উপর যেমনি ওহী আসবে না, তেমনি সাহাবাদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করার আর সুযোগ হবে না।

তিনি পুনরায় বললেন -

ওহী নাজিল না হলে কি হবে, রাসূলকে না পেলে কি হবে -- কোরআন এন্ড হাদিস তো আছে ?

আমি বললাম -

কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা-মাসাইল বর্ণনা করার যোগ্যতা তথা ইজতিহাদের যোগ্যতা তোমার আছে?  তাহলে তোমার জন্য মাজহাব না। আমার মোটেও এই যোগ্যতা নাই, তাই আমি ফোকাহাদের মাজহাব মানি। তাদের ইজতিহাদ নিয়ে পড়াশোনা ও জানাশোনা করে সঠিকভাবে কোরআন-সুন্নাহর উপর আমল করি।

তিনি অবশেষে - আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন।

আর আমি - উনার জন্য আল্লাহর কাছে প্রার্থনায় নিয়োজিত হলাম - হে আল্লাহ!  তুমি আমাকে সহ আমার এই ভাইকে সঠিক বুঝ দান করো।

পরবর্তীতে -

ভাইটি কি যেন ভেবে পূনরায় ইনবক্সে এসে বললেন - আসলে ভাই, লা-মাজহাব এসে ফিৎনা তৈরী করেছে। আমলে ওয়াসওয়াসা সৃষ্টি করেছে৷ আমি এখন মাবনসিক রোগ থেকে বাঁচতে চাই৷

আমি বললাম -

প্রিয় ভাই!  আমি সেটা আগেই বলেছি৷ আমার পক্ষে ইজতিহাদ করা সম্ভব না। তাই আমি মাজহাব মানি, তাঁদের মতামতকে সামনে রেখে রাসূলের সুন্নাহর উপর আমল করি। ফলে আমার আমলিয়্যাতে কোন ওয়াসওয়াসা নাই। আমার ব্রেইনে কোন মানসিক রোগ নাই, আলহামদুলিল্লাহ। আর এটাই ছিল মূলত মাজহাবের শিক্ষা যে, মানুষ কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মানতে গিয়ে যাতে অথৈ সাগরে হাবুডুবু না খায়, ওয়াসওয়াসা রোগে না পায়। সেজন্য যুগের শ্রেষ্ঠ ইমামগণ উম্মাহর জন্য শান্তির ধারা রেখে গেছেন। আর তা হলো- শারীয়াহর সু-বিন্যস্ত ও ওয়াসওয়াসা মুক্ত মত ও পথ, যা মাজহাব নামে পরিচিত।

অপর পাশ থেকে ছোট্ট একটা খুশীর সংবাদ এলো -

ভাই!  তাহলে আজ থেকে আমিও আপনার মতো একই পথ ধরলাম !

আলহামদুলিল্লাহ - আলা কুল্লী হাল