প্রথম অধ্যায় · মাযহাব

মাযহাব এর হুকুম কি ?

মাজহাব এর হুকুম কি ?

৩

এমন প্রশ্নের ঐক্যবদ্ধ উত্তর হচ্ছে - যে শরীয়তের বিষয়ে মুজতাহিদ নয় ; তাঁর জন্য মাযহাব মানা ওয়াজীব। উল্লেখ্যঃ মুজতাহিদ হচ্ছেন , যিনি কোরান-হাদিসের অকাট্য প্রমাণিত নয় ; এমন বিষয়ে নিজ থেকে মাসালা-মাসাইল বের করতে পারেন বা যিনি শারীয়তের সকল বিষয়ে জ্ঞাত রয়েছেন ।

মাযহাব মানা কি  ? প্রথমত আমাদেরকে জানতে হবে যে, শারীয়াতের মুকাল্লাফ ব্যক্তি দু'শ্রেণীতে বিভক্ত -

১. যারা নিজস্ব জ্ঞান দ্বারা কোরান-হাদিসের মানদন্ডে শারীয়ায় পন্ডিত্ব লাভ করে অস্পষ্ট / অমিমাংসিত বিষয়ে গবেষণা / ইজতেহাদ করার যোগ্যতা রাখেন।

২. যারা উপরোক্ত পর্যায় তথা ইজতেহাদের গুণে পৌঁছাতে পারেন নাই, তারা কোন না কোন মুজতাহিদ ইমামের ছাত্র/অনুসরণকারী বা মুকাল্লীদ হিসেবে চলবেন।

কিছু দ্বীনি ভাই বলেন , মাযহাব মানা যাবে না। কারণ, কোরান-হাদিসে সরাসরি মাযহাব মানার কোন নির্দেশিকা নাই। মাযহাব মানার কোন তাগিদ নাই !

ভালো ! বিজ্ঞ ও প্রাজ্ঞ উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে বুঝাতে চেষ্টা করলেও অনেক দ্বীনি ভাইয়ের দাবী - কোরান হাদিসে সরাসরি কোন নির্দেশ না থাকায় মাযহাব মানা যাবে না। আর এ পর্যন্তই বিবাদ রয়ে গেলো।

মাযহাব মানা ওয়াজীব ---- এই উত্তরের স্বপক্ষে অনেক পরোক্ষ প্রমাণাদি কোরান-হাদিস থেকে সাব্যস্ত হলেও আমাদের কিছু ভাইদের সন্তুষ্টি হয় না। তাদের অনেকেই দাবী করেন যে, ফরজ/ওয়াজীব এগুলো হয়তো আল্লাহ কর্তৃক প্রণীত হতে হবে, নতুবা রাসূল সাঃ কর্তৃক !

বড় অদ্ভুত বিষয় !

কোরান ও হাদিসের বাহিরা তারা কোন আদেশ-নিষেধ মানবে না। কিন্তু, প্রশ্ন থেকে যায় - যেসব বিষয়ে কোরান-হাদিসে আদেশ বা নিষেধ সরাসরি আসে নাই বা উল্লেখ হয় নাই ( যেমন: সমসাময়িক অনেক মাসালা ) , সে বিষয়ে তাদের বক্তব্য কি হবে ?

তন্মধ্যে, একটা মাস'আলা বলি।

আরবী ভাষা শিক্ষা করা কি ?

নিঃসন্দেহে মাজহাবী / লা -মাজহাবী সবাই বলেন , ওয়াজীব। কারণ কি ? বা দলীল কী ?

যাইহোক, আমি উত্তর না দিয়ে 'আরবী ভাষা শিক্ষার্জন করা ওয়াজীব’ এর পক্ষে ইবনে তাইমিয়া রাঃ যে দলীল পেশ করেন, সেই উদ্ধৃতি দিচ্ছি -

‘শায়খ ইবনে তাইমিয়া রাঃ এর মতে, আরবি ভাষা শিক্ষার্জন করা ওয়াজীব। তিনি দলিল আলোচনায় বলেন, যেহেতু হাদিসের আলোকে প্রত্যেক মুসলিম নর-নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। আর দ্বীনি জ্ঞান যেহেতু আরবী ভাষা শিক্ষার্জন ছাড়া সম্ভব না, তাই আরবী ভাষা শেখাটাও ফরজ মতান্তরে ওয়াজীব’। কেননা, একটা উসূল বা মূলনীতি হলো -

مالا يتم الواجب إلا به فهو واجب

অর্থাৎ, যে কাজ ছাড়া ওয়াজীব পরিপূর্ণ হয় না, সেই কাজটাও ওয়াজীব হয়ে যায়।

অর্থাৎ, আরবী ভাষা শিক্ষা ছাড়া যেহেতু দ্বীনি শিক্ষার্জন সম্ভব না। তাই আরবী ভাষাটাও শেখা ওয়াজীব৷ সূত্র - ভূমিকা , রাওজাতুন নাজির ওয়াজুন্নাতুল মানাজীর, ১৫

এবং اقتضاء الصراط المستقيم و 14 ص

আমরা ইবনে তাইমিয়া রাঃ এর দলীল থেকে স্পষ্টত দু'টি বিষয় বুঝলাম -

১. আরবী ভাষা শিক্ষা করা ওয়াজীব। এটা সরাসরি কোরান-হাদিসে বর্ণিত নয়। তবে কিয়াসের ( যুক্তি ) আলোকে ওয়াজীব।

২. কোরান-হাদিসে বর্ণনা ছাড়াও কোন কিছু ওয়াজীব হতে পারে। যেমন , আরবি ভাষাটা শিক্ষার্জন করা  ।

এবার আসি মূল আলোচনায় -

আমি মূলেই বলেছি, মাযহাব মানা ওয়াজীব --- এই উত্তরের স্বপক্ষে কোরান-হাদিসের অসংখ্য ব্যাখ্যা থাকলেও অনেকের কাছে স্পষ্ট হয় না। তাই আমি চাই, এই বিষয়ে সেই উসূল বা মূলনীতির আলোকে বুঝিয়ে দেই, যেই মূলনীতির আলোকে আরবী ভাষা শেখাটাও ওয়াজীব সাব্যস্ত হয়েছিল ; বস্তুত এটা কোরান-হাদিসে সরাসরি আসে নাই।

আমরা বলি -

প্রসিদ্ধ চার মাযহাব থেকে কোন একটি মাযহাব মানা ওয়াজীব। কারণ,

১ – কোর’আনের এক আয়াতের সাথে অপর আয়াতের বাহ্যত বিরোধ ,

২ – কোর’আনের নাসেখ-মানসূখ ( হুকুম রহিত ) ,

৩ – কোর’আন-হাদিসের বাহ্যিক তা'আরুজ বা বৈপরীত্য,

৪ - সহীহ/ জঈফ হাদিস নির্ণয় ,

৫ - সম্ভাবনাময় বা কোর’আন-হাদিসে অবর্ণিত সকল মাসালার সমাধান নিয়ে অস্পষ্টতা ।

উপরোক্ত বিষয়াবলী ছাড়াও অসংখ্য হেতু রয়েছে, যার কারণে একজন সাধারণ মানুষ কখনো একা একা কোর’আন-হাদিস থেকে সরাসরি মাসালা ইস্তেনবাত বা আবিস্কার করে আমল করতে পারেন না। তারজন্য প্রয়োজন, কোন না কোন সু-শৃঙখল পথ ( মাযহাব) বা নীতিমালা অনুসরণ করা , যার আলোকে তিনি সহীহ-সুন্নাহ মোতাবেক আমল বা ইবাদত করবেন।

আর যেহেতু একজন সাধারণ মুসলমানের পক্ষে সরাসরি কোরান-হাদিস থেকে আমল করা কঠিন বা অসাধ্য, সে'ক্ষেত্রে অবশ্যই কোন না কোন সু-শৃঙ্খল মতে বা পথে চলতেই হবে৷ আর সেটাকেই বলে মাযহাব এর অনুসরণ বা যে কোন স্বীকৃত মতানুসারে চলা ।

অতএব, যেহেতু নিজের ইজতেহাদি অক্ষমতা বা দূর্বলতার কারণে সহীহ সুন্নাহের আমলের ক্ষেত্রে মাযহাবের সাহায্য নিতেই হয়, তাহলে আমরা বলতে পারি , সহীহ সুন্নাহের উপর আমল করা যেমন ওয়াজীব ; তেমনি মাযহাবের পথ ধরাটাও ওয়াজীব। কেননা, বাস্তবতার আলোকে বলা যায় -

নির্ভেজাল ও নিরংকুশ সহীহ সুন্নাহের উপর আমল করতে হলে আপনাকে মাযহাবের কোন না কোন মাসলাক মেনে নিতেই হবে। কারণ, এটা ছাড়া আপনি বিশুদ্ধ ও কোন বিষয়ে মিমাংশে পৌঁছতে পারবেন না। যেমনি শারীয়তের উসূল বা মূলনীতি রয়েছে -

ما لا يتم الواجب إلا به فهو واجب

অর্থাৎ, যে কাজ ছাড়া ওয়াজীব পরিপূর্ণ হয় না, সেই কাজটাও ওয়াজীব হয়ে যায়।

অর্থাৎ, মাযহাব ছাড়া যেহেতু সহীহ সুন্নাহ মোতাবেক আমল একজন সাধারণ মুসলমানের জন্য সম্ভব না, তাই সহীহ সুন্নাহ এর উপর আমল করা যেমন ওয়াজীব ; তেমনি বিশেষ প্রয়োজনে কখনো মাজহাব মানা ওয়াজীব ।

কেননা , মহান আল্লাহ তা’লা পবিত্র কোর’আনে স্পষ্ট বলতাছেন –

فَأَسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

অর্থাৎ , ‘যদি তোমরা না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞেস করে জেনে নাও’। -সূরা আন নহল : আয়াত ৪৩।

আর আমরা তো অতি সাধারণ মানুষ । আমাদের সালাফগণ তো মাযহাব এর অনুসরণ করে গিয়েছেন । বস্তুত , তারা মোহাদ্দিস ,মুফতী ও মুফাসসির ছিলেন ।

সৌদি আরবের সুনামধন্য মুফতী ও প্রখ্যাত আলেম শায়খ সালেহ আল-ফাওযান হাফিজাহুল্লাহ  বলেন  -

" হাদিসের বড় বড় ইমামগণও মাজহাব অনুসারী ছিলেন। শায়খ উদাহরণস্বরুপ বলেন -

১. শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহ. ও ইবনুল কাইয়ুম রাহ. হাম্বলী অনুসারী ছিলেন।

২. ইমাম নাবাবী রাহ. ও ইবনে হাজার আসকালানি রাহ. শাফেয়ী অনুসারী ছিলেন।

৩. ইমাম তাহাবী রাহ. হানাফী অনুসারী ছিলেন।

৪. ইমাম ইবনি আব্দিল বার রাহ. মালেকি মাজহাবের অনুসারী ছিলেন।

তারপর শায়খ বলেন  -

" চার মাজহবের কোন এক মাজহাবের অনুসারী হওয়া মানে পথভ্রষ্টতা নয় যে, তাকে তিরস্কার করা হবে। বরং, যিনি মুজতাহিদে মুতলাক্ব হওয়ার যোগ্যতা রাখেন না ; অথচ গ্রহণযোগ্য ফকিহদের কথা থেকে বের হয়ে যান, তাহলে তাকে পথভ্রষ্ট ও বিচ্ছিন্নবাদী হিসেবে গণ্য করা হবে  "।

সূত্র - শায়খ এর গ্রন্থ ' ইয়ানাতুল মুসতাফিদ বিশারহে কিতাবিত তাওহিদ', ১২ নং পৃষ্ঠা।

সুবহানাল্লাহ !

শায়খ হাফি. এর কথা থেকে বেশ কিছু বিষয় ক্লিয়ার হলাম  -

১. যে কোন এক মাযহাব অনুসরণ করা দোষণীয় নয়

২. হাদিসের ইমামগণ ও মাযহাব অনুসরণ করতেন

৩. আরব আলেমদের দৃষ্টিতে মাযহাব অনুসরণ বৈধ

৪. যিনি মাযহাব অনুসরণ করবেন, তাকে কোন ক্রমেই পথভ্রষ্ট বা সঠিক নয়  - এমনটা বলা যাবে না।

হাইয়াকুমুল্লাহু জামি’আন