মাযহাব কি ?
মাযহাব কি ?
মাযহাব একটি আরবি শব্দ । এটি একটি আরবী পরিভাষা ( Terminology ) ,যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে - School of thought । মাযহাব বিষয়ে জানতে হলে প্রথমত আমাদেরকে তার শাব্দিক ও পারিভাষিক অর্থ জানতে হবে।
মাযহাব এর শাব্দিক অর্থ –
মাযহাব শব্দটি আরবি ذهب ،يذهب ক্রিয়াপদ থেকে এসেছে । যার ব্যবহৃত একাধিক অর্থ রয়েছে , তন্মধ্যে উল্লেখ্য -
১ – চলা , অতিক্রম করা ।(১)
মাযহাব এর পারিভাষিক অর্থ –
১ – ইমাম হামায়ী রাহিমাহুমাল্লাহ বলেন –
“ মাযহাব হচ্ছে , শারিয়তের এমন কিছু ইজতেহাদি, ফুরুয়ী (শাখাগত ) হুকুম-আহকামের নাম , যা মুজতাহিদ ইমাম দলিলে যান্নি বা অকাট্যভাবে অপ্রমাণিত দলিল থেকে সংগ্রহ করেছেন ”। (৩)
উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা দু’টি বিষয় বুঝলাম –
ক - ইমামগণ শরিয়তের ফুরুয়ি তথা শাখাগত বিষয়ে ইজতেহাদ বা গবেষণা করেছেন। মৌলিক কোন বিষয়ে নয় । অর্থাৎ সর্বসম্মত ফারজ ও ওয়াজিব বিধান ইত্যাদি নিয়ে গবেষণা নয় , যা অকাট্যভাবে প্রমাণিত; বরং অধিকাংশই সুন্নাহ, নাফল কিংবা মুস্তাহাব ইত্যাদি নিয়ে ।
খ - ইমামগণ সুস্পষ্টভাবে প্রমাণিত কোন বিষয়ে ইজতেহাদ করেন নাই , বরং এমন বিষয়ে করেছেন, যা শরিয়তে অকাট্যভাবে প্রমাণিত কিংবা সুস্পষ্ট নয় ।
(১) لسان العرب لابن منظور
(৩)غمز عيون البصائر لحموي 1/30