ইমাম আবু হানীফা রাঃ এর ফতোয়া বোর্ড কি ?
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফতোয়া বোর্ড গঠন করেন ইমামে আজম আবু হানীফা রাহিমাহুল্লাহ । নতুন কোন মাস'আলা সামনে এলে এই মাস'আলাটি ফতোয়া বোর্ডে উপস্থাপন করা হতো। ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন, মোট ৪০ জন ইমাম, যারা ফিকাহ শাস্ত্রে মুজতাহিদ পযার্য়ের ছিলেন!
ফতোয়া বোর্ডের ৪০ জন সদস্য মাস'আলাটি নিয়ে আলোচনা-পর্যালোচনা করতেন। সর্বশেষ, ইমামে আজম আবু হানীফা রাহঃ চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন এরপর তা লিপিবদ্ধ করে রাখা হতো।
এভাবে হানাফী মাজহাবের প্রতিটা মাস'আলা ইমামে আজম ও তাঁর মহামান্য ফতোয়া বোর্ডের যাচাই-বাছাইয়ের মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে। পরবর্তীতে, সে'সব মাস'আলাকে ইমামে আজম রাহঃ এর নিকটতম ও ঘনিষ্ঠ ছাত্র ইমামে মোহাম্মাদ বিন হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ " জাহিরুর রেওয়ায়াহ " নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। যা মোট ছ'টি কিতাবে সন্নিবেশিত ছিলো।
সেগুলা হচ্ছে -
১. মাবসূত
২. জিয়াদাত
৩. জামিউস সাগীর
৪. জামিউল কাবীর
৫. সিয়ারে সাগীর
৬. সিয়ারে কাবীর
এই ছ'টি কিতাব থেকে হানাফী মাজহাবের বিস্তার লাভ করে এবং এরই মাধ্যমে পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। সেই ১৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হানাফী মাজহাব,আজও অক্ষুন্ন ও সুরক্ষিত রয়েছে, আলহামদুলিল্লাহ !
আসুন, এক নজরে জেনেই -
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম প্রতিষ্ঠিত ফিকহী বোর্ডের সৌভাগ্যবান সেই চল্লিশজন সদস্য কারা ছিলেন -
ফিকহী বোর্ডের আমির ছিলেন ইমামে আজম আবু হানীফা রাহিমাহুল্লাহ -
বোর্ডের সদস্যবৃন্দ -
গবেষণা ক্যাবিনেট এর (ফেকাহ বোর্ডের) সদস্যবৃন্দ :
(১) ইমাম যুফার (রহঃ) (১৫৮ হিঃ),
(২) ইমাম মালেক ইবনে মিগওয়াল (রহঃ) (১৫৯ হিঃ),
(৩) ইমাম মালিক ইবনে নাজির তাঈ (রহঃ) (১৬০ হিঃ),
(৪) ইমাম মিনদাল ইবনে আলী (রহঃ) (১৬৮ হিঃ),
(৫) ইমাম নযর ইবনে আব্দুল করীম (রহঃ) (১৬৯ হিঃ),
(৬) ইমাম হাম্মাদ ইবনে আবু হানিফা (রহঃ) (১৭০ হিঃ),
(৭) ইমাম আমর ইবনে মায়মূন (রহঃ) (১৭১হিঃ),
(৮) ইমাম হিব্বান ইবনে আলী (রহঃ) (১৭২ হিঃ),
(৯) ইমাম আবু ইসমা (রহঃ) (১৭৩হিঃ),
(১০) ইমাম যুহাইর ইবনে মু’আবিয়া (রহঃ) (১৭৩ হিঃ),
(১১) ইমাম কাসিম ইবনে মা’আন (রহঃ) (১৭৫ হিঃ),
(১২) ইমাম সায়্যাজ ইবনে বিসতাম (রহঃ) (১৭৭ হিঃ),
(১৩) ইমাম শরীফ ইবনে আব্দুল্লাহ (রহঃ) (১৭৮ হিঃ),
(১৪) ইমাম আফিয়া ইবনে ইয়াযিদ (রহঃ) (১৮০ হিঃ),
(১৫) ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারাক (রহঃ) (১৮১ হিঃ),
(১৬) ইমাম আবু ইউসুফ (রহঃ) (১৮২ হিঃ) ,
(১৭) ইমাম আবু আসিম নাবিল হামীদ (রহঃ) (১৮২ হিঃ),
(১৮) ইমাম মুহাম্মদ ইবনে নূর (রহঃ) (১৮৩ হিঃ),
(১৯) ইমাম হায়সাম ইবনে বশীর (রহঃ) (১৮৩ হিঃ),
(২০) ইমাম ইয়াহইয়া ইবনে যাকারিয়া (রহঃ) (১৮৪ হিঃ),
(২১) ইমাম আসাদ ইবনে ওমর (রহঃ) (১৮৮ হিঃ),
(২২) ইমাম ইউসুফ ইবনে খালিদ (রহঃ) (১৮৯ হিঃ),
(২৩) ইমাম আলী ইবনে মুসাহির (রহঃ) (১৮৯ হিঃ),
(২৪) ইমাম মুহাম্মদ (রহঃ) (১৮৯ হিঃ),
(২৫) ইমাম আব্দুল্লাহ ইবনে ইদ্রীস (রহঃ) (১৯২ হিঃ),
(২৬) ইমাম ফজল ইবনে মুসা (রহঃ) (১৯২ হিঃ),
(২৭) ইমাম আলী ইবনে যিরয়ান (রহঃ) ( ১৯২ হিঃ),
(২৮) ইমাম ফুযাইল ইবনে গিয়াস (রহঃ) (১৯৪ হিঃ),
(২৯) ইমাম আফস ইবনে গিয়াস (রহঃ) (১৯৪ হিঃ),
(৩০) ইমাম হিশাম ইবনে ইউসুফ (রহঃ) (১৯৭ হিঃ),
(৩১) ইমাম শুআইব ইবনে ইসহাক (রহঃ) (১৯৭ হিঃ),
(৩২) ইমাম অকি ইবনুল জারাহ (রহঃ) (১৯৮ হিঃ),
(৩৩) ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ) (১৯৮ হিঃ),
(৩৪) ইমাম আবু হাফস ইবনে আঃ রহমান (রহঃ) (১৯৯ হিঃ),
(৩৫) ইমাম মুতী’বলখী (রহঃ) (১৯৯ হিঃ),
(৩৬) ইমাম খালিদ ইবনে সুলাইমান (রহঃ) (১৯৯ হিঃ),
(৩৭) ইমাম আব্দুল হামিদ (রহঃ) (২০৩ হিঃ),
(৩৮) ইমাম হাসান ইবনে যিয়াদ (রহঃ) (২০৪ হিঃ),
(৩৯) ইমাম হাম্মাদ ইবনে দালিল (রহঃ) (২১৫ হিঃ),
(৪০) ইমাম মক্কী ইবনে ইবরাহীম (রহঃ) (২১৫ হিঃ) ।
তথ্যসূত্র -
ومناقب الموفق (2/ 133
ومناقب الكردري (1/ 49
والجواهر المضيئة (1/ 140
والفوائد البهية (ص: 295