তৃতীয় অধ্যায় · হানাফী মাযহাব

হানাফি মাজহাব এর যাত্রা কিভাবে , কখন থেকে এবং কার মাধ্যমে ?

সম্মানিত পাঠক,

হানাফী মাজহাবের যাত্রা কিভাবে ? কখন থেকে ? কোথায় থেকে ? এবং কার মাধ্যমে ? খুব সংক্ষেপে উপরোক্ত চারটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ ৷ যা সকলের জন্য জানা থাকা একান্ত জরুরী । বারাকাল্লাহু ফীকুম!

১৭ হিজরীতে হযরাত উমার রাঃ এর খেলাফতকালে ইরাক বিজয় হয়। তখন ইরাক্বে তিনি নতুন একটা শহর প্রতিষ্ঠা করেন - কূফা ! উমার রাঃ কূফা শহরকে মুসলমানদের জন্য রাজধানী বা প্রশাসনিক শহর হিসেবে নির্ধারিত করেন।

সেখানকার মুসলমানদের দ্বীনি শিক্ষা-দীক্ষার জন্য হযর‍ত আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ -কে শিক্ষক হিসেবে ইরাক্বের কূফা নগরীতে প্রেরণ করেন। দীর্ঘ ষোলটি বছর কূফা নগরীতে আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ দ্বীনের শিক্ষা দান করেন।

৩২ হিজরীতে তিঁনি মৃত্যু বরণ করলে দ্বীনের শিক্ষা-দীক্ষার দায়ভার চলে আসে ইবনে মাস'উদ রাঃ এর শ্রেষ্ঠতম ছাত্র - আলক্বামা রাঃ এর কাছে। তিঁনিও দীর্ঘ ত্রিশটা বছর দ্বীনের খেদমাত দিয়ে থাকেন।

৬২ হিজরীতে হযরাত আলক্বামা রাঃ মৃত্যু বরণ করলে কূফা নগরীর দ্বীনি দায়িত্ব চলে আসে তাঁরই শ্রেষ্ঠ ছাত্র - ইবরাহীম নাখায়ী রাঃ এর কাঁধে । তিঁনিও দীর্ঘ দিন যাবত কূফায় দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে থাকেন।

৯৬ হিজরীতে ইবরাহীম নাখায়ী রাঃ মৃত্যুবরণ করলে কূফা নগরীর দ্বীনি খেদমতের দায়ভার চলে আসে তারই শ্রেষ্ঠ ছাত্র - হাম্মাদ বিন সুলাইমানের উপর। তিনি দীর্ঘ চব্বিশটা বছর কূফা নগরীতে দ্বীনের খেদমাত আঞ্জাম দিয়ে থাকেন।

১২০ হিজরীতে হাম্মাদ বিন সুলাইমান মৃত্যুবরণ করলে সমগ্র কূফা নগরীর দ্বীনি খেদমাত, ফিকহী খেদমাত ও রাহবারিত্ব চলে আসে হযরত ইমামে আজম আবু হানিফা রাঃ এর কাঁধে৷

ইমামে আজম দীর্ঘ ত্রিশটি বছর কূফা নগরীতে কোরান, হাদিস, ফিকাহ ইত্যাদি খেদমতে নিরলস মেহনত ও রাহবারিত্ব করে যান।

ছকের মাধ্যমে ইমামে আজম আবু হানীফা রাঃ - এর শিক্ষক তালীকার পরম্পরা তুলে ধরলাম -

ইমাম আজম আবু হানীফা

↓

হাম্মাদ বিন সুলাইমান

↓

ইবরাহীম নাখায়ী

↓

আলক্বামা

↓

আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ

↓

হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ

উপরোক্ত ছক থেকে স্পষ্ট প্রমাণিত যে, কূফা নগরীতে দ্বীনের জ্ঞান বিস্তার লাভ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ থেকে। কেই এই জ্বলীল কাদর সাহাবী ? উনার সম্পর্কে দু'একটা হাদিস জেনে নেই -

হযরত আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ রাসূল সাঃ এর সঙ্গি ছিলেন। জীবনের বিরাট একটা সময় রাসূলের সাথে কাটিয়েছিলেন। রাসূলের পরিবারের সাথে বেশ সখ্যতা ও আসা-যাওয়া ছিল। দূরবর্তী অনেক সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ -কে রাসূলের পরিবারের একজন মনে করতেন।

" কেউ যদি কোর'আন যেভাবে অবতীর্ণ হয়েছে, সেভাবে তেলাওয়াত করতে চায় ; সে যেন আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ কে অনুসরণ করে " । মুসনাদে আহমাদ ,১৮৪৫৭

প্রিয় পাঠক,

হযরত আব্দুল্লাহ ইবনে মাস'উদ রাঃ এর অসংখ্য ফজিলত থেকে মাত্র একটা বর্ণনা এখানে তুলে ধরলাম। সচেতন ও বুদ্ধিমান মেধাবী পাঠকের জন্য এটুকুতেই বুঝা যথেষ্ট যে, তিঁনি একজন উচ্চপর্যায়ের জ্ঞানী সাহাবী ছিলেন।

যাইহোক , রাসূল সাঃ এর সাহচর্য-ধন্য হযর‍ত আব্দুল্লাহ ইবনে মাস’উদ রাঃ এর মাধ্যমে দ্বীনের প্রকৃত জ্ঞান ইরাকের কূফা নগরীতে পৌঁছে। এক এক করে সেই দ্বীনে জ্ঞানের গুরু দায়িত্ব ১২০ হিজরীতে ইমামে আজম আবু হানীফা রাঃ এর কাঁধে চলে আসে৷

ইমাম আজম আবু হানীফা রাঃ হাদিসে-খেদমতের পাশাপাশি ফিকহী জ্ঞানের পিছনে মনোনিবেশ করেন। এক পর্যায়ে কূফা নগরীর আনাচ-কানাচে তাঁর ফিকহী পান্ডিত্বের সুনাম ছড়িয়ে পড়ে। এতে দূরদূরান্তর থেকে অসংখ্যা ছাত্র বৃদ্ধি পেতে থাকে৷

এক পর্যায়ে ফিকহী সংকলন এর সু-চিন্তা চলে আসে এবং ছাত্রদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাঃ এর ফিকাহ জ্ঞান আহরণের মাত্রা বেড়ে যায়। তখন আবু হানিফা রাঃ কূফা নগরীর প্রসিদ্ধ চল্লিশজন (৪০) মুজতাহিদ ফকীহ নিয়ে ফতোয়া বোর্ড গঠন করেন। বোর্ডের গুরু দায়িত্ব ইমামে আজম আবু হানীফা রাঃ গ্রহণ করেন। প্রতিটা নতুন ও উদ্বুদ্ধ মাস’আলা ফতোয়া বোর্ডে উঠানো হতো৷ সেখানে চল্লিশজন মুজতাহিদ ফকীহ ইলমি মোনাকাশা করতেন। সবশেষ, সকলের আলোচনা শেষে ইমাম আজম আবু হানীফা রাঃ সু-চিন্তিত সিদ্ধান্ত দিতেন। আর সেখান থেকে হানাফী মাজহাবের যাত্রা সূচিত হয়।

আস্তাগফিরুল্লাহ !