তৃতীয় অধ্যায় · হানাফী মাযহাব

হানাফী মাজহাব কি ?

" হানাফী মাজহাব "  কী ?

১২০ হিজরী থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত একগুচ্ছ হানাফী ফোকাহাদের সম্মিলিত ও ঐক্যবদ্ধ ফাতোয়ার সমষ্টিগত নাম " হানাফী মাজহাব "। আর যারা এই ফাতোয়া গ্রহণ করে, তারা হয় " হানাফী অনুসারী "।

এই সংজ্ঞা থেকে কয়েকটি কথা স্পষ্ট হয়ে যায় -

১. হানাফী মাজহাব কোন একক ইমামের ফতোয়া সমষ্টির নাম না ।

কারণ, হানাফী মাজহাবের ফাতোয়াগুলাতে কোন একক ব্যক্তির মতামত প্রাধান্য পায় নাই৷ হানাফি মাজহাবের শ্রেষ্ঠ মুজতাহিদ ফকিহদের সম্মিলিত ফাতোয়া স্থান পেয়েছে। ফলে, এক সাথে একাধীক ব্যক্তির তাকলীদ হয়ে থাকে।

২. হানাফী মাজহাব মানেই আবু হানীফা রাঃ এর ফতোয়া নয়। বরং, পরবর্তী সালাফ-খালাফ অনেক ফোকাহের মতামত ও চিন্তার সমন্বিত নাম হানাফী মাজহাব।

৩. হানাফী মাজহাবে এমনও অনেক ফতোয়া আছে, যা খুদ ইমামে আজম রাঃ এর বাহ্যিক ফাতোয়ার বিপক্ষে রয়েছে৷ তদুপরি, আদিল্লার ভিত্তিতে পরবর্তীতে খালাফদের ফতোয়া হানাফী মাজহাবে প্রাধান্য  পেয়েছে৷

মোদ্দাকথা,  তাকলীদে শাখসী হারাম ফাতোয়া দিয়ে হানাফী মাজহাবকে ঘায়েল করা যাবে না৷ কেননা, হানাফী মাজহাবে হাজারো মুজতাহিদ মুকাইয়াদ ফোকাহার ফতোয়া সন্নিবেশিত হয়েছে৷

আকরামাকুমুল্লাহ !