ভূমিকা

পাঠক অভিমত

পাঠক অভিমত

১

সকল প্রশংসা আল্লাহর জন্য। হাজারো দুরদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।বর্তমানে আমাদের দেশে একটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ,হিংসা বিদ্বেষ মূলক কথা বার্তা শুধু তাই নয় উম্মাহ ভিতর বিশাল এক ফাটল ধরে আছে। শুধু মাজহাব নিয়ে। আসলে মাজহাব কি ? মাজহাব কি কুরআন হাদীসের বাহিরে ? না মোটেই না। আসলে কুরআন সুন্নাহ দিয়েই মাজহাব। আবার অনেক বলে থাকি কুরআন ও হাদীস থাকতে কিসের মাজহাব! মূলত মাজহাবের বিষয় জ্ঞানের পরিধি কম থাকায় অজ্ঞাতবসত এসব কথা বার্তা বলে থাকি।মাজহাব সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা বিভ্রান্তির ভিতর পরে থাকি। এমনকি ভুল বুঝার ফলে আমরা বিভিন্ন দলে মতে বিভক্তি হয়ে যাচ্ছি। মুসলিম হিসেবে বিভিন্ন দলে বিভক্ত হওয়া আমাদের কাম্য নয়। তাই মাজহাব বিষয় সকল সমস্যার সমাধান দিয়ে শায়খ আব্দুল কারীম আল মাদানী হাফিজুল্লাহ (মদিনা ইউনিভার্সিটির, মদিনা, সৌদি আরব) শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে উপহার দিলো।মাজহাব ভিত্তিক আলোচনা নিয়ে সময় উপযোগী মোবাইল অ্যাপ। আমি আশা রাখি, আমরা যারা মাজহাব সম্পর্কে একেবারেই অজ্ঞ ও যারা না বুঝে, না জেনে মাজহাবের বিরোধিতা করি। এবং মাজহাব বিরোধী আপত্তিকর দলিল পেশ করি।তারা অতি সহজেই মাজহাব সম্পর্কে বুঝতে ও জানতে পারবে। শুধু তাই নয়, অনেকের ধারণা শুধু ভারত , পাকিস্তান ও বাংলাদেশেই মাজহাব। মজার বিষয় হচ্ছে এখানে, যখন এই অ্যাপ এর মাধ্যমে জানতে পারবেন আরব দেশগুলো মাজহাবপন্থী। এই অ্যাপে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে মাজহাব সম্পর্কে এবং ব্যবহার করা হয়েছে সহজ সরল আমাদের মাতৃভাষা।আর তুলে ধরা হয়েছে আরবি দেশের বাস্তব রুপ ও বিভিন্ন আরবি শায়খদের লেকচার। আমি আশ্চর্য হয়ে গেছি শায়খের মাজহাব ভিত্তিক আলোচনা দেখে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হে রব্বে কারীম, তুমি শায়খ আব্দুর কারীম আল মাদানী হাফিজাহুল্লাহর খেদমতকে কবুল করুন। শায়খকে হায়াতে তৈয়্যবা ও উনার ইলমে বরকত দান করুন ও আমাকে ক্ষমা করুন আমীন।

"আমি ঐ দিনই হবো চিরসুখী ও খুশি

যে দিন আল্লাহ আমাকে মাফ করেছে বলে ঘোষণা দিবেন"

নুর-আলম রুমী

২

হুট করে যখন বিদ্যুৎ আসে তখন প্রথম দিকে চোখটা পুরোপুরি খোলা রাখা যায় না। অন্ধকার থেকে দ্বীনের আলোতে আসা একজন ব্যক্তি প্রথমদিকে কয়েকটি সমস্যার সম্মুখীন হোন। যার মধ্যে অন্যতম হলো "মাজহাব" বিষয়ক সমস্যা।

আমরা সবাই জানি আমাদের ইসলামের ভিত্তি হলো কুরআন এবং সুন্নাহ। এই কথাটি যখন মাথায় আসে তখন মস্তিষ্ক কাউন্টার এট্যাক করে বলে, "তাহলে মাজবাহ কেন? কী দরকার তা মানার? কুরআন হাদীস তো আছেই। তা থেকে দেখে আমল করতেই তো হয়।" এই ভ্রান্তির বেড়াজালে দ্বীনে ফিরে আসা কোনো ব্যক্তি পড়েনি তা খুঁজে পাওয়া দুষ্কর।

প্রশ্ন যখন আমাদের মাথায় ঘুরপাক খায় তখম আমরা একজন শায়েখের সান্নিধ্য হই, তিনি হলেন "শায়েখ গুগল"। বলা হয়ে থাকে, "পৃথিবীর এমন কিছু নেই যা গুগলে নেই।" তো, সেখানে একজন দ্বীনে ফিরে আসা ব্যক্তি অনুসন্ধান করে অনেক কিছুই পেয়ে যান।

এতে মনে করেন, "কী দরকার সামনাসামনি কোনো উস্তাযের সুহবতে/সান্নিধ্যে যেতে।" অথচ গুগল থেকে পাওয়া প্রশ্নের উত্তর যে কোন সাইট/সোর্স থেকে নেয়া হচ্ছে সেটার খবরও একজন রাখেন না, যা পান লুফে নেন। অনেকে এসব গুগল সার্চ করে মাজহাব বিদ্বেষী কোনো লেখা পড়ে মাজহাব পুরোপুরি ছেড়ে দেন আবার অনেকে সন্তুষ্টজনক উত্তর না পেয়ে তা মানা নিয়ে সংশয়ে ভূগেন, একটা পর্যায়ে তিনিও মাজহাব পুরোপুরি ছেড়ে দেন।

এবার আসি একটু নিজের কথায়। মুসলিম পরিবারে বড় হয়েও আমি বড় হয়েছি ৮/১০টা সাধারণ মুসলিম পরিবারের সদস্যদের মতনই। একটা সময়ে দ্বীনের দিকে খুব বেশী ঝুঁকে যাই আলহামদুলিল্লাহ। তখন নিয়ত করি, "না, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এভাবে না অতিবাহিত করে আল্লাহর ইবাদত করে জীবন কাটিয়ে দিতে হবে।" দ্বীনে ফেরার পরেই যে ঝামেলার মুখোমুখি হলাম তা হলো "মাজহাব" মানা নিয়ে। আমার কোনো কিছু নিয়ে বুঝতে অসুবিধা হলে আমি আমার ছোট বেলার উস্তাযের কাছে যেতাম। এবারও তা করলাম।

আমার উস্তাযের কাছে গিয়ে আমি মাজহাব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাকে তেমন গুরুত্ব দিলেন না। আমি বারবার বললাম, "আমার জানা দরকার, কেন আমি মানবো? কী কারণে? রাসুলুল্লাহ (সাঃ) কি বলে গিয়েছেন?" আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিলো। তিনি চেষ্টা করেছিলেন বুঝাতে কিন্তু ব্যর্থ হয়েছেন, উত্তরগুলো সন্তুষ্টজনক ছিল না।

এরমধ্যে আরও কিছু দ্বীনদার বন্ধু মিলে গেল। তাদের সাথে দেখাসাক্ষাৎ করতাম। ভালোই সময় কাটতো। একদিন তারা আমাকে বললো, "এসব মাজহাব মেনে কী হবে? কুরআন সুন্নাহই তো আমাদের ভিত্তি।" কথাটা যৌক্তিক লাগলো, "তাই তো।" কিন্তু আমি তখন বললাম, "কিন্তু অনেক ফিকহী বিষয় আছে যেগুলো ইমামরা ব্যাখ্যা করেছেন। মাজহাব তো আমাকে সহজ করে দিয়েছে এবং আমি সহজেই ফতোয়া পেয়ে যাচ্ছি। আর আমাদের পূর্বপুরুষরাও তো মাজহাব মেনে আসছেন।"

অবাক করা বিষয় হলো, তাদের একজন আমাকে বলেছিল, "বাপ-দাদা ভুল করলে তুমিও ভুল করবে নাকি?" কথার মারপেঁচে আমি বন্দি। একদিনে না আমি পারছিলাম কিছু বলতে না পারছিলাম সইতে। তারা আরও বললো যে, "ইমামদের কাছে সব ইলম পৌঁছাইনি। তারা বলেছেন তাদের সাংঘর্ষিক কিছু হলে সেটা বাদ দিয়ে সহীহ হাদীস মেনে নিতে।" এসব কথা শোনার পরে বললাম, "আচ্ছা ঠিকাছে, আমি আরও দেখি এই নিয়ে।"

বাসায় আসার পর আবারও অনুসন্ধান করতে লাগলাম। "কেন? কেন? কেনই বা আমাকে মাজহাব মানতে হবে?" আমিও অসহায় হয়ে খোঁজতে লাগলাম গুগলে, ফেইসবুকে, ইউটিউবে, বই আছে কী না সেই খোঁজে। আফসোসের ব্যাপার হলো, "একটা জায়গায়ও আমি সন্তুষ্টজনক উত্তর পাইনি!"

পরে আমি মনকে বুঝালাম যে, "অবশ্যই ইমামরা ভুল না। অবশ্যই তারা এমনি এমনি ফতোয়া দিতেন না। আর যদি ইমামরা এমনই সাধারণ কেউ হতেন তাইলে সারা দুনিয়ার মানুষ তাদের ফিকহকে অনুসরণ করতো না যুগ যুগ ধরে।" এটায় ফিক্সড থাকলাম যে, "না! মাজহাব আমি মানবই। কেউ না মানলে তার বিষয়।" এরপর থেকে এই কেন্দ্রীক কথাবার্তা এড়িয়ে চলতাম।

পাঠক! এই হলো আমার জীবনের ক্ষুদ্র একটি সমস্যার কথা। আমার যদি এই হয়, আপনি কি মনে করেন না দ্বীনে ফিরে আসা লাখ লাখ মানুষ এই সমস্যায় পড়ে কূল পাচ্ছে না? অবশ্যই "হ্যাঁ!"

আব্দুল কারিম। নামটা অনেক সুন্দর, মাশাল্লাহ! জন্মেছেন সিলেটের কোনো এক গ্রামীণ অঞ্চলে। ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করছেন। তারপর তিনি পাড়ি জমান মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র তথা "মদিনায়" অবস্থিত "মদিনা মুনাওয়্যারা বিশ্ববিদ্যালয়" নামক বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি শরিয়াহ বিষয় নিয়ে পড়াশোনা করছেন।

ভাইয়ের সাথে আমার দেখা হয় ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর। সুদর্শন, সুঠাম দেহের অধিকারী তিনি। ভাইয়ের সাথে যতক্ষণ কথা বলেছিলাম মনে হয়েছিল আমি শান্ত কোনো মহাসাগরের পানির সাথে কথা বলছি। কথা মধ্যে থাকা কোমলতার ছোঁয়ায় আমি যেন গলে গিয়েছিলাম। প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম অনেক, আলহামদুলিল্লাহ সেদিন আমি সব উত্তর সন্তুষ্টজনক পেয়েছিলাম।

ইদানীং আব্দুল কারিম ভাই মাজহাব নিয়ে লিখালিখি করছেন তাঁর ফেইসবুক আইডিতে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি মাজহাবের অনুসারী। দুঃখের বিষয় হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাড়া জেনারেল শিক্ষিত কারোরই মাজহাব নিয়ে তেমন জানাশোনা নেই। বড়দের কাছে থেকে জেনে জেনে আমরা পালন করে আসছি। দ্বীনের পথে এসে অনেকে আবার মাজহাব ছেড়ে দিয়েছেন। যারা মাজহাব মানেন তাঁদের কাছে ছুঁড়ে দেন প্রশ্নের উপর প্রশ্ন কিংবা কোটেশন করা কোনো উক্তি এই সেই। যা শুনে একজন মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়।

আব্দুল কারিম ভাই, হানাফি ফিকহ নিয়ে লিখালিখি করছেন। বেশ ভালোই আলোচনা হচ্ছে এ নিয়ে। আচ্ছা প্রশ্ন আসতে পারে, "ভাই কি অন্যদেরকে নিচে নামানোর জন্য লিখছেন?" উত্তর হচ্ছে "না, একদম না।" তিনি বরং লিখালিখি করছেন হানাফি মাজহাবের অনুসারীদের জন্য। যাতে তাদের মনে কোনো ধরণের সংশয় কিংবা প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর পেয়ে নির্বিঘ্নে মাজহাব অনুসরণ করতে পারে। মাজহাব কিংবা ইমাম আবু হানিফার (রাহিমাহুল্লাহ) সম্পর্কে মিথ্যা কথাগুলোও তিনি রদ/রিফিউট করেছেন।

এই দায়িত্বটুকু নেয়া উচিত ছিল বিজ্ঞ আলেমদের কিন্তু দুঃখের কথা হলো যে, এই বিষয়ে লিখালিখি করছেন একজন তালিবুল ইলম যার লেখার কারণে আজকে অনেকে মাজহাব নিয়ে ক্লিয়ার হতে পারছে। তাঁর মনে লুকিয়ে থাকা সুপ্ত প্রশ্নের উত্তর পাচ্ছে। তাঁর মনের সংশয় দূর হচ্ছে। এসব লেখা পড়ে একজন মানুষের কাছে মাজহাব সম্পর্কে ধারণা সচ্ছ পানির মতন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।

আব্দুল কারিম ভাই, লেখার সময়ে শুধু নিজের কথা ব্যক্ত করে শেষ করেননি বরং তিনি উম্মাহর বিজ্ঞ বড় বড় আলেম-উলামাদের "কথা" টেনে নিয়ে এসে রেফারেন্সসহ দেখিয়েছেন যে, "কেন মাজহাব মানতে হবে এবং কার জন্য মানা জরুরী। তিনি ফিকহ বিষয়ে কিছুটা আলোচনা করেছেন। করেছেন ফিকহের মূলনীতি নিয়েও।" ভাইয়ের লেখা পড়ে অনেকে মনে করেছেন লেখাগুলো তাদের বিরুদ্ধে, আসলে সেটা নয়। তিনি তাঁর মতন করে লিখে দলিল/প্রমাণসহ পেশ করে যাচ্ছেন, যা অনবদ্য।

ভাইয়ের লেখাগুলো অনেককে দিয়েছি পড়তে। তাঁদেরকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে, "আব্দুল কারিম ভাইয়ের লেখা পড়ে কেমন উপকৃত হলেন?" সারসংক্ষেপে সব উত্তর পেয়েছি এটাই যে, "আলহামদুলিল্লাহ! সব ক্লিয়ার হচ্ছি।"

আব্দুল কারিম ভাইয়ের লেখাগুলোর প্রশংসা না করলেই নয়। উনার লেখাগুলো থেকে আমরা যে পরিমাণ উপকৃত হচ্ছি তা বলে বোঝানো যাবে না। ভাইয়ের মাজহাব কেন্দ্রিক লেখাগুলো নিয়ে এপ্স আসছে শুনে পুলকিত হয়েছি। আমি আল্লাহর কাছে দু'আ করি যে, "আব্দুল কারিম ভাইয়ের দ্বারা উম্মাহর যেন আরও বড় বড় কাজে খেদমত করান, আমীন।"

সর্বশেষে এটাই বলবো, ভাইয়ের লেখাগুলো পড়ুন ঠান্ডা মাথায়, ব্যালেন্স রেখে। আপনি যদি মাজহাবী কেউ হন তাহলে লেখাগুলো নিজের উন্নতির জন্য পড়ুন আর যদি মাজহাব না মানা কেউ হোন তাহলে লেখাগুলো ওপেন মাইন্ড নিয়ে পড়ুন, যাচাই করুন।

মুসলিম উম্মাহ এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে, যেখানে কাফিরদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার কথা ছিল সেখানে আমরা অভ্যন্তরীণ কোন্দলে মরছি। আল্লাহ যেন আমদেরকে এক হওয়ার তৌফিক দেন এবং সঠিক ও কল্যাণকর ইলম দান করেন, আমীন।

"আল্লাহুম্মাগফীরলী "

- ওয়াহিদুল হাদী

ফ্রান্স প্রবাসী