লেখক পরিচিতি
আব্দুল কারীম আল-মাদানী - সিলেট জেলার কানাইঘাট উপজেলাস্থ রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্তি করে বিশ্বনাথ উপজেলার ‘জামেয়া আরাবীয়া মোহাম্মাদীয়া মাদ্রাসায়’ তাহফিজুল কোর'আন শেষ করেন। অতঃপর, কওমী মাদ্রাসার কিতাব বিভাগে পাঠদানের পাশাপাশি রাজাগঞ্জ ইউনিয়নের সুনামধন্য প্রতিষ্ঠান - ‘জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া তালবাড়ি আলিম মাদ্রাসা’ থেকে দাখিল ও আলিম পরিক্ষা শেষ করেন।
২০১৪ সালের শেষ দিকে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আন্তর্জাতিক ইসলামি বিদ্যাপিঠ 'মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় ' সৌদি আরবে স্কলারশিপের জন্য আবেদন করেন। একই বছরের শেষ দিকে ফুল স্কলারশিপ পেয়ে মদীনা বিশ্ববিদ্যালয় গমন করেন। প্রথমে 'মদীনা বিশ্ববিদ্যালয়' আরবী ভাষা শিক্ষা বিভাগে কোর্স সমাপ্ত করেন। তারপর, ‘ইসলামিক আইন ও বিচার বিভাগে’ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন ।
বারাকাল্লাহু ফীকুম